দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
সোমবার (২৯ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ৯ মাস। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ শিশু।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৫ শিশু চিকিৎসাধীন রয়েছে।
যে আই